বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
রাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি কনফারেন্স
রাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৩:৩৯ পিএম
রাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি কনফারেন্স

রাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি কনফারেন্স

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের আয়োজনে আগামী ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে “বিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি” শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স। এ সম্মেলনে দেশি-বিদেশি গবেষকরা তাদের গবেষণা ফলাফল উপস্থাপন করবেন।

আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে বিজ্ঞান অনুষদের ডিন অফিস কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কনফারেন্সের অর্গানাইজিং কমিটির সেক্রেটারি অধ্যাপক ড. মো. রজাউল করিম।

তিনি বলেন, “গবেষণা ও উদ্ভাবনের ধারাবাহিক অগ্রযাত্রা বিনিময়ের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এ আয়োজন সেই প্রচেষ্টারই অংশ।”

জানা যায়, দুই দিনব্যাপী এই কনফারেন্সে মোট ৫০৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। এর মধ্যে ২২৭টি মৌখিক এবং ২৭২টি পোস্টার প্রেজেন্টেশন থাকবে। এতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপানসহ বিভিন্ন দেশের গবেষকেরাও অংশ নেবেন।

কনফারেন্সে পাঁচজন বিশিষ্ট বিজ্ঞানী কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন। তারা হলেন প্রফেসর স্টুয়ার্ট ক্লার্ক (ডারহাম ইউনিভার্সিটি, যুক্তরাজ্য), প্রফেসর এমেরিটাস ড. শাহজাহান খান (উপাচার্য, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও প্রফেসর এমেরিটাস, কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া) এবং প্রফেসর এমেরিটাস এ. কে. এম. আজহারুল ইসলাম (পদার্থবিজ্ঞান বিভাগ, রাবি)।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সম্মানিত সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন এবং মাননীয় উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মো. ফরিদ উদ্দিন খান।

সভাপতিত্ব করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. নাসিমা আখতার।

উল্লেখ্য, ২০২৩ সালের ৫ ও ৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি কনফারেন্স অনুষ্ঠিত হয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রাবি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close