সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ভোট প্রার্থনার সময় কৃষকের ধান কেটে দিলেন মুফতি আমির হামজা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৯:০৬ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে কুষ্টিয়া সদর আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা মুফতি আমির হামজা ভোটারদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) তিনি কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ করেন এবং কৃষক, শ্রমিকসহ নানা পেশার মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় তিনি কৃষকদের সঙ্গে গিয়ে কয়েকজনের ধান নিজে কেটে দেন। তার এই কর্মকাণ্ডের ভিডিও আজ ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে নেতাকর্মীদের সঙ্গে তিনি সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। ভোট প্রার্থনার অংশ হিসেবে কৃষকদের কাছে পৌঁছে তিনি ধান কাটার কাজ শুরু করেন। কিছু সময় পর ধান কাটা শেষ করে কৃষকদের সঙ্গে আলিঙ্গন ভাগাভাগি করেন এবং নির্বাচনী লিফলেট দিয়ে ভোট চাইতে বিদায় নেন।

এসময় উপজেলা ও ইউনিয়নের জামায়াত ইসলামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  কৃষকের ধান   মুফতি আমির হামজা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close