বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে দায় সরকারের : খন্দকার মোশাররফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৩:১৫ পিএম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জুলাই সনদের বাইরে গিয়ে সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয়, তার পূর্ণ দায়ভার সরকারেরই বহন করতে হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

খন্দকার মোশাররফ বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রায় এক বছরের আলোচনার ভিত্তিতে কিছু নোট অব ডিসেন্টসহ ঐকমত্যের মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়। গত ১৭ অক্টোবর এ সনদে স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নের অঙ্গীকার করা হয়।”

লিখিত বক্তব্যে বিএনপির এই নেতা আরও বলেন, “সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা জুলাই সনদের বাইরে গিয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণার বিষয়ে যে মন্তব্য করেছেন, তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তের পরিপন্থী।”

তিনি স্পষ্ট করে বলেন, “জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলই তা মানতে বাধ্য নয়। সে ক্ষেত্রে এর সব দায়দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে।”

খন্দকার মোশাররফ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জাতীয় ঐকমত্যের সনদকে উপেক্ষা করে নেওয়া যেকোনো সিদ্ধান্ত জনগণের মধ্যে বিভ্রান্তি ও অনিশ্চয়তা তৈরি করবে, যা এড়িয়ে চলা উচিত।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   খন্দকার মোশাররফ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close