প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১:২২ পিএম

সংগৃহীত ছবি
আসন্ন ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকেই ট্রাইব্যুনাল ও ঈদগাহ মাঠের প্রবেশপথে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অবস্থান নিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শেখ হাসিনার মামলার রায় ঘিরে গেল কয়েকদিন ধরেই রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা ছড়াচ্ছে। এ ছাড়া ১৩ নভেম্বর হরতালও ডাকা হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসন জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও বার ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ