বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রিতে তাপমাত্রা, হিমবাতাসে শীতের পরশ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১২:৫৭ পিএম আপডেট: ১১.১১.২০২৫ ১:০৪ PM
তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রিতে তাপমাত্রা হিমবাতাসে শীতের পরশ

তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রিতে তাপমাত্রা হিমবাতাসে শীতের পরশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া হিমবাতাসে ঝরছে শীতের অনুভূতি। এতে করে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে শীত। তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) ভোর ৬টায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোরের হালকা কুয়াশা হলেও হিমশীতল বাতাসে অনুভব হচ্ছে শীত। সবুজ ঘাসের ডগায় চিকচিক করছে হিমেল শুভ্র শিশির। দিনের তাপমাত্রায় গরম অনুভূত হলেও রাত বাড়তে থাকলে শীতল হয়ে উঠে পরিবেশ। স্থানীয়রা গায়ে নিতে শুরু করেছেন লেপ ও কম্বল।  

স্থানীয় হোসেন আলি ও আমির আলি জানান, রাতে বেশ ঠান্ডা লাগছে। দিনে যেমন তেমন। সন্ধ্যা পর থেকে ঠান্ডা পড়ছে। রাতে লেপ নিতে হচ্ছে। অগ্রহায়ণ মাস পরলেই পুরোদমে শীত পড়ে যাবে। ভোর পর্যন্ত শীতের পরশ অনুভব হচ্ছে। 

জানা যায়, ভৌগোলিক অবস্থানগত কারণে এলাকাটির নিকটস্থ পৃথিবীর দুই সুউচ্চ পর্বতমালা হিমালয়-কাঞ্চনজঙ্ঘা। বরফের পাহাড়ও বলা হয় এ পর্বত যুগলকে। এ কারণে পাহাড়ি হিমেল হাওয়ায় শীতকালে নেমে যায় তাপমাত্রার পারদ। ফলে এ অঞ্চলে বছরের গরমের তুলনায় শীতের আমেজ বেশি থাকে। দেশের অন্যান্য অঞ্চল থেকে এ অঞ্চলে শীতও পড়ে আগে।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় শীত বাড়তে শুরু করেছে। আজ মঙ্গলবার ভোর ৬টায় রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই ১৮ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় শীত বাড়তে শুরু করেছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা কমতে থাকবে বলে জানান এ কর্মকর্তা।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  তেঁতুলিয়া   ১৪ ডিগ্রি   তাপমাত্রা   হিমবাতাস   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close