বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
প্রবাসীদের ভোটাধিকার না দিয়ে কীভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব: ইসি সানাউল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৮:৪২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, দেশের সাত থেকে আট শতাংশ মানুষ প্রবাসে বাস করেন। ভোটারের একটি বড় অংশ প্রবাসে বাস করে এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে তাদের ভোটদান কার্যক্রমে অন্তর্ভুক্ত করা জরুরি। আইন থাকার পরও বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে কখনোই প্রবাসীরা ভোট দিতে পারেননি। কমিশন তাদের সীমাবদ্ধতা কাটিয়ে উঠে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সোমবার (১০ নভেম্বর) পোস্টাল ভোটিং ও আউট অব কান্ট্রি ভোটিং পদ্ধতি বিষয়ে এশিয়া ও ওসেনিয়া অঞ্চলের প্রবাসী ভোটারদের সঙ্গে অনলাইন এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে নির্বাচন কমিশনার এ কথা বলেন।

অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) সিনিয়র সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদেশে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসীরা জুম মিটিংয়ে অংশ নিয়ে প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে কথা বলেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আইন থাকার পরও বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে কখনোই প্রবাসীরা ভোট দিতে পারেননি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা গত বছরের ১৬ ডিসেম্বর প্রবাসী ভাই-বোনদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছিলেন, এবার আমরা প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। এবার শুধু আশ্বাস নয়, আমরা এটা বাস্তবায়ন করতে চাই। এরপর ইসি কাজ শুরু করে। ডিসেম্বর মাস থেকে কাজ শুরু করে বিভিন্ন ধাপ অতিক্রম করে আমরা এখন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছি। আগামী ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হবে।

তিনি জানান, অনলাইনের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে এবার প্রবাসী বাংলাদেশিরা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট প্রদান করতে পারবেন। ১৮ নভেম্বর পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য অ্যাপ চালু হবে।
 
তিনি আরো বলেন, আগামী ১৮ নভেম্বর আমরা একটা অ্যাপ উদ্বোধন করবো। প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য প্রথম এবং পূর্ব শর্ত হচ্ছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত থাকতে হবে।

তিনি জানান, এবার প্রবাসী বাংলাদেশিরা অনলাইনের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য অ্যাপ ১৮ নভেম্বর চালু হবে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  প্রবাসী   ভোটাধিকার   ইসি সানাউল্লাহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close