প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৮:২৫ AM

সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে দুই ছিনতাইকারী—আল আমিন ওরফে জ্যাক কাদের এবং রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল আলম শেখ।
তিনি জানান, রায়েরবাজার এলাকায় ছিনতাইবিরোধী অভিযানে মোহাম্মদপুরের রায়ের বাজার মেকাপ খান রোডে অভিযান চালিয়ে চাপাতিসহ হাতেনাতে জ্যাক কাদের ও রবিনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা রায়েরবাজার এলাকার পরিচিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এ সময় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ