প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৫:১৬ AM

“গণপ্রকৌশল দিবস”এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর গৌরবোউজ্জল ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষ জনশক্তি,দেশ গঠনের মূল ভিত্তি এ পতিপাদ্য নিয়ে, আইডিইবি আশুগঞ্জ সাংগঠনিক জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১০ টায়, আইডিইবি আশুগঞ্জ সাংগঠনিক জেলা শাখার সভাপতি মো. খায়রুজ্জামান এর নেতৃত্বে ঢাকা সিলেট মহাসড়ক গোল চত্বর এলাাকা থেকে র্যালিটি বের হয়ে, আশুগঞ্জ বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মো. খায়রুজ্জামান সভাপতিত্বে ও মো: আল আমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আইডিইবি আশুগঞ্জ সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড এর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির, সাধারণ সম্পাদক আহসান হাবিব, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক, আব্দুল মোতালেব, আইডিইবি আশুগঞ্জ সাংগঠনিক জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা দেশের উন্নয়ন ও অবকাঠামো খাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা তুলে ধরে বলেন, প্রকৌশলীরা দেশের টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। এসময় র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার আসাদুর রহমানসহ আইডিইবি আশুগঞ্জ সাংগঠনিক জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/ এমএস