বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে কড়া সতর্কতা জারি করল ভারত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৪:০৩ AM

রাজধানী নয়াদিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর এবার বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে কড়া সতর্কতা জারি করেছে ভারত। এর আগে দেশটির একাধিক রাজ্যে নিরাপত্তা জোরদার করা হয়।

সোমবার (১০ নভেম্বর) রাতে আন্তর্জাতিক সীমান্তগুলোতে নিরাপত্তা জোরদার করেছে ভারত সরকার। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার সন্ধ্যায় লাল কেল্লার নিকটে একটি গাড়িতে হওয়া উচ্চমাত্রার বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তজুড়ে নজরদারি বাড়িয়েছে, পাশাপাশি উত্তর প্রদেশ-নেপাল সীমান্ত এবং অন্যান্য সেনা চৌকিগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে এনডিটিভি জানিয়েছে, লখনউ থেকে জারি করা এক নির্দেশে উত্তরপ্রদেশের সব জেলায় পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। সংবেদনশীল এলাকায় টহল এবং যানবাহন তল্লাশি বৃদ্ধি করা হয়েছে। দেরাদুনেও একই নির্দেশ অনুসারে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে বিস্ফোরণের পর ভারত-নেপাল সীমান্তেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তে মোতায়েন বিএসএফের পাশাপাশি স্থানীয় পুলিশকেও সতর্ক করা হয়েছে। সীমান্ত দিয়ে যাতায়াতকারী প্রত্যেককে কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

রাজস্থানের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) রাজীব শর্মা রাজ্যের সব রেঞ্জ আইজি ও জেলা পুলিশ সুপারদের উচ্চ সতর্কতা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন। সীমান্তবর্তী জেলা এবং সংবেদনশীল এলাকায় গাড়ি তল্লাশি চালানো হচ্ছে।

দিল্লি পুলিশ কমিশনার জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লাল কেল্লা ট্রাফিক সিগনালের কাছে ধীরগতিতে চলা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। যাত্রীরা তখন গাড়ির ভেতরে ছিলেন।

নিরাপত্তা সংস্থা জানিয়েছে, মুম্বাইসহ মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। শহরের রেলস্টেশন, বিমানবন্দর, শপিংমল ও জনবহুল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   সীমান্ত   সতর্কতা   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close