সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      
রাবিতে আরইউসিসি ৯ম জব ফেয়ার শুরু ১৯ নভেম্বর
রাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৯:২৪ পিএম

‎রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আগামী ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯ম আরইউসিসি জব ফেয়ার ২০২৫। বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এই আয়োজনটি। 

সোমবার (১০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেম সিরাজী একাডেমিক ভবনের সিসিডিসি গ্যালারিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আরইউসিসি- এর সভাপতি প্রান্ত বড়ুয়া।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রান্ত বড়ুয়া বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই চাকরির সুযোগ তৈরির ধারাবাহিকতা বজায় রেখে আমরা আয়োজন করতে যাচ্ছি ৯ম আরইউসিসি জব ফেয়ার ২০২৫। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার কাউন্সিলিং ডেভেলপমেন্ট সেন্টারের (সিসিডিসি) সংযুক্তে এবং রাকসুর সার্বিক সহযোগিতায় এই জব ফেয়ার অনুষ্ঠিত হবে।

‎তিনি বলেন, এবারের জব ফেয়ারে অংশ নিচ্ছে বিকাশ, আপন গ্রুপ, আনোয়ার গ্রুপ, প্রাইম ব্যংক, প্রান আর এফ এল, ইস্পাহানি লিমিটেড, ব্র্যাক, আড়ং, ম্যারিকো বাংলাদেশসহ দেশের বিভিন্ন কর্পোরেট, বহুজাতিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্টার্টআপ কোম্পানিসমূহ। জব ফেয়ার শিক্ষার্থীদের জন্য একটি বাস্তবমুখী প্ল্যাটফর্ম। এখানে তারা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের এইচআর ও প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে, সিভি জমা দিতে ও ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা নিতে পারবেন এবং অনেকে অন-স্পট ভাইভায়ও অংশ নিতে পারবেন।
‎
‎আরইউসিসি সভাপতি আরও বলেন, অনার্স-মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এটি বাস্তব জব মার্কেট, রিক্রুটমেন্ট প্রক্রিয়া এবং প্রয়োজনীয় দক্ষতার চাহিদা বোঝার সবচেয়ে কার্যকর সুযোগগুলোর একটি। জব ফেয়ারকে উপলক্ষ করে এবারে আমরা আয়োজন করেছি দুইটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেশন। যেখানে কোম্পানির উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গ বর্তমান জব মার্কেট এবং চাকরির পূর্নাঙ্গ প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন। এছাড়াও থাকছে- সিভি সাবমিশন বুথ, সিডি রিভিউ, স্কিল মূল্যায়ন, ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ ও ফুলটাইম চাকরির সুযোগ
‎
‎গত বছরের অষ্টম আরইউসিসি জব ফেয়ারের বিষয়ে তিনি বলেন, গতবছর আমাদের ৮ম জব ফেয়ার শিক্ষার্থীদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছিল। প্রায় অর্ধশতাধিকের বেশি প্রতিষ্ঠান অংশ নিয়ে দুই দিনে ৩০০০ টির বেশি সিভি সংগ্রহ করে এবং বেশ কিছু শিক্ষার্থী অন-স্পট ভাইভাতে চাকরি সুযোগ পেয়েছিল। শুধু মাল্টিন্যাশনাল কোম্পানি সমূহ নয় এছাড়াও যারা বিসিএস বা পড়াশুনার জন্য দেশের বাহিরে যেতে আগ্রহী তাদের জন্যও রয়েছে সুবর্ণ সুযোগ।
‎
‎সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আরইউসিসি'র উপদেষ্টা সযোগী অধ্যাপক ড. জহুরুল আনিস, সিসিডিসি পরিচালক অধ্যাপক ড. নুরুল মোমেন, আইকিউএসি'র সহযোগী পরিচালক অধ্যাপক ড. মনিমুল হক, রাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমেদ তোফা এবং আরইউসিসি'র সাধারণ সম্পাদক তানজিলা আক্তার।
‎
‎এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আরইউসিসি যুগ্ন-সম্পাদক জসিম উদ্দিন-সহ আরইউসিসির দায়িত্বশীলবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 
‎


আরও সংবাদ   বিষয়:  রাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close