বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
আগুন সন্ত্রাসীদের প্রতিহত করার আহ্বান ড. এম এ কাইয়ুমের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৯:২১ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাসীরা দেশের পরিস্থিতি ঘোলাটে করতে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত।

আজ সোমবার (১০ নভেম্বর) এক বার্তায় তিনি একথা বলেন।

তিনি বলেন, অগ্নিসন্ত্রাস-খুন করে জনগণের হৃদয় জয় করা যায় না। এটা  আওয়ামী সন্ত্রাসীদের জানা উচিত এবং তাদের সে অনুযায়ী কাজ করা উচিত।

ঢাকা ১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম বলেন, সকল নেতাকর্মীদের চোখ কান খোলা রেখে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে। বিশেষ করে আগুন সন্ত্রাসের ষড়যন্ত্র মোকাবিলা করার বিশেষ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশের মানুষকে আহ্বান জানাবো যারা অগ্নি সন্ত্রাসী তাদের বিরুদ্ধে সকলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওরা প্রতিবেশী দেশ থেকে আন্দোলনের ডাক দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়।

উল্লেখ্য, আজ সোমবার রাতে ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। এর আগে একই দিনে ভোরে মেরুলবাড্ডা ও শাহজাদপুরে দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ৭টার দিকে ধানমন্ডির আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। বাসে যাত্রী ছিল নাকি পার্কিং অবস্থায় ছিল, তাও নিশ্চিত করা যায়নি।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  আগুন   সন্ত্রাস   প্রতিহত   আহ্বান   ড.এমএকাইয়ুম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close