| শিরোনাম: |

সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. মো. আতিকুস সামাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন এবং তৎসংলগ্ন এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্ট দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ প্রতিষ্ঠান। প্রধান বিচারপতি ও উভয় বিভাগের বিচারপতিরা এখানে বিচার কার্য পরিচালনা করেন। এছাড়া, দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার নথিসহ লক্ষাধিক নথি সুপ্রিম কোর্টে সংরক্ষিত রয়েছে।
সম্প্রতি লক্ষ্য করা গেছে, সুপ্রিম কোর্টের মালিকানাধীন জাতীয় ঈদগাহ মাঠ ও প্রধান বিচারপতির মূল ফটক সংলগ্ন ফোয়ারা এলাকায় বহিরাগত ও অপরিচিত ব্যক্তিদের উপস্থিতি বেড়েছে, যা কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
সুতরাং, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হলো।
স্বদেশ প্রতিদিন/ আরএফ