বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আইপিএলে বুমরাহ সবচেয়ে ভুগিয়েছেন আমাকে: হাশিম আমলা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আমার আইপিএল ক্যারিয়ারে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভারতের গতি তারকা জাসপ্রিত বুমরাহ বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার হাশিম আমলা। 

সম্প্রতি এক পডকাস্টে অতিথি হয়ে আমলা বুমরাহকে ‘সবচেয়ে দক্ষ অল-ফরম্যাট বোলার’ বলে প্রশংসায় ভাসান সাবেক এই প্রোটিয়া অধিনায়ক।

প্রসঙ্গত ২০১৬ ও ২০১৭ দুই আইপিএল মৌসুমে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছিলেন আমলা। মাত্র ১৬ ইনিংসেই ৫৭৭ রান করে নজর কেড়েছিলেন তিনি।


বুমরাহের বিপক্ষে খেলতে কেমন লাগত? এমন প্রশ্নের জবাবে আমলা বলেন, “অবশ্যই বুমরাহ। তিনি অসাধারণ একজন বোলার। ভারতের জন্য কতটা বড় সম্পদ, সবাই দেখে। আমার ক্যারিয়ারে আমাকেই তিনি সবচেয়ে বেশি চ্যালেঞ্জ করেছেন। তার দক্ষতা, রিদম, এবং সব ফরম্যাটে মানিয়ে নেওয়ার ক্ষমতা সত্যিই অবিশ্বাস্য।”

আইপিএলে খেলার সুযোগ পেলে কোন দলের হয়ে নামতে চাইবেন? এমন প্রশ্নের জবাবে আমলা বলেন, “মুম্বাই ইন্ডিয়ান্স। দক্ষিণ আফ্রিকা লিগে কোচ হিসেবে এমআই-এর সাথে কাজ করেছি। ওদের সংগঠন, পরিকল্পনা, লজিস্টিকস, সবই শীর্ষমানের। আর চেন্নাই সুপার কিংসও দারুণ একটি ফ্র্যাঞ্চাইজি। তাই মুম্বাই ও চেন্নাই দুটোই আমার পছন্দ।”


উল্লেখ্য, ১৮ হাজারেরও বেশি আন্তর্জাতিক রান করা আমলা ২০২৩ সালে সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন। টেস্টে ৯,২৮২ রান করে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। রয়েছে দেশের ত্রিশতক এবং মোট ২৮টি টেস্ট সেঞ্চুরি আছে তার।

এদিকে সাবেক এই প্রোটিয়া অধিনায়কের মুখে জাসপ্রিত বুমরাহর প্রশংসা শুনে বেশ সরব হয়ে উঠে ভারতীয় ক্রিকেট এবং বুমরাহর ভক্তরা। তারা গর্ব করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পোস্ট এবং মন্তব্য করে যাচ্ছেন এই ভারতীয় ফার্স্ট বোলারকে নিয়ে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  আইপিএল   বোলার   আমলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close