বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বসুরহাট তাদরীসুল উম্মাহ্ ইসলামী মাদরাসায় বার্ষিক শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
নোয়াখালী (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৫:১৬ AM

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডে অবস্থিত তাদরীসুল উম্মাহ্ ইসলামী মাদরাসায় রবিবার (৯ নভেম্বর) দিনব্যাপী বার্ষিক শিক্ষা প্রদর্শনী, বৃত্তি ও পুরস্কার বিতরণসহ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মাদরাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা মনোমুগ্ধকর শিক্ষা প্রদর্শনী উপস্থাপন করে। পরে আমন্ত্রিত অতিথিদের হাত থেকে কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, সনদপত্র, ক্রেস্ট ও বৃত্তি বিতরণ করা হয়।

মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষানুরাগী নূরুল্লাহ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুফফা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আনোয়ার হোসাইন। মাদরাসার প্রধান শিক্ষক আবু নাছের ফয়সাল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

২০১৬ সালে যাত্রা শুরু করা তাদরীসুল উম্মাহ্ ইসলামী মাদরাসা দশ বছরে কোম্পানীগঞ্জে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিভিন্ন বেসরকারি বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেছে এবং দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করছে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  বসুরহাট   ইসলামী   মাদরাসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close