শহীদ পরিবার ও আহত পরিবারের সদস্যদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক উপহার তুলে দেন ড. এম এ কাইয়ুম।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, জুলাই যোদ্ধারা বাংলাদেশের গর্ব তাদের তাদের অবদান জাতি চিরকাল মনে রাখবে।
আজ রবিবার রাতে রাজধানীর বাড্ডায় অবস্থিত বিএনপির কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত পরিবারের (১৮টি) সদস্যদের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতিমাসের ন্যায় চলতি মাসেও আর্থিক উপহার তুলে দেন ঢাকা-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম।
শহীদ পরিবার ও আহত পরিবারের সদস্যদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক উপহার তুলে দেন ড. এম এ কাইয়ুম।
এ সময় তিনি আগামীতেও এই সহায়তা অব্যাহত রাখার প্রত্যায় ব্যক্ত করে বলেন, বিএনপি জনগণের রাজনীতি করে। জনগণের কল্যাণে অতীতে যেভাবে কাজ করে গেছে ভবিষ্যতেও সে ধারা অব্যাহত থাকবে। জুলাই যোদ্ধারা বাংলাদেশের গর্ব তাদের অবদান জাতি চিরকাল মনে রাখবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, বর্তমান বাংলাদেশ বৈষম্যমুক্ত। এই দেশে স্বৈরাচারের কোনো ঠাঁই নেই। স্বৈরাচার এই দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গিয়েছে। তাই দেশকে গড়ে তুলতে তোমাদের প্রস্তুত হতে হবে। আগামীর বাংলাদেশ হবে সম্ভাবনাময় আধুনিক বাংলাদেশ।
শহীদ পরিবার ও আহত পরিবারের সদস্যদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক উপহার তুলে দেন ড. এম এ কাইয়ুম।
ড. এম এ কাইয়ুম আরো বলেন, ক্ষমতায় টিকে থাকতে এমন কোনো অপকর্ম নেই যে শেখ হাসিনা করেনি। গুম-খুন-হত্যা-নির্যাতন সবই করেছে, তবুও সে টিকে থাকতে পারেনি। এ দেশে ব্রিটিশ কিংবা পাকিস্তানিরাও বল প্রয়োগ করে টিকে থাকতে পারেনি। দেশের মানুষ আগে থেকেই স্বাধীনচেতা, এখানে কোনো অত্যাচারীর ঠাঁই হয়নি এবং হবে না। এই দেশের মানুষ তাদের বিশ্বস্ত গণতান্ত্রিক দল বিএনপির অপেক্ষায় আছে।
শহীদ পরিবার ও আহত পরিবারের সদস্যদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক উপহার তুলে দেন ড. এম এ কাইয়ুম।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেন, ঢাকা-১১ আসনকে চাঁদা, দখল ও মাদকমুক্ত রাখা হবে। এসবের সঙ্গে যারা জড়িত, প্রশাসনের যেসব সদস্য এতে সম্পৃক্ত তাদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, যারা মাদক সেবন করে, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। চিহ্নিত করে প্রকাশ্যে সেই তালিকা টানিয়ে দেওয়া হবে। আমাদের দলের হোক বা অন্য দলের, বৈষম্যবিরোধী এই আন্দোলনের পর কেউ চাঁদা দাবি করতে পারবে না, করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
শহীদ পরিবার ও আহত পরিবারের সদস্যদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক উপহার তুলে দেন ড. এম এ কাইয়ুম।
তিনি আরও বলেন, ঢাকা-১১ আসনকে আমরা চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলবো। এখানে কোনো বৈষম্য থাকবে না। ক্ষুদ্র-বড়, নারী-পুরুষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-মুসলমান সবাই মিলেমিশে বসবাস করবে।