বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
বাংলাদেশ দলে ডাক পেলেন কিউবা মিচেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৫:৩৮ পিএম

আগামী ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। তার আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে স্বাগতিকরা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই দুই ম্যাচের জন্য আগেই ২৭ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল। ম্যাচ দুইটি উপলক্ষে ৩০ অক্টোবর থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয় তার ৬ দিন পর।

তবে সেই দলের ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়া কিছুদিন ধরে চোটে ভুগছেন। বেশ কিছুদিন অপেক্ষা করলেও তাদের অবস্থার উন্নতি হয়নি। তাই স্কোয়াডে আনতে হয়েছে দুইটি পরিবর্তন। 

ইব্রাহিম ও রহমতের পরিবর্তে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী মিডফিল্ডার কিউবা মিচেল ও ফর্টিস এফসির মোরশেদ আলী। এই প্রথম বাংলাদেশের জার্সিতে খেলার সুযোগ পাচ্ছেন কিউবা।

উল্লেখ্য, কিউবা মিচেল মিডফিল্ডার ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন ও আগে একই ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ২৫ ম্যাচে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।


স্বদেশ প্রতিদিন/ এমএস



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   কিউবা মিচেল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close