অভিনেত্রী জয়া আহসান, যিনি দুই বাংলায় সমানভাবে জনপ্রিয়। অভিনয় দক্ষতা আর অপরূপ সৌন্দর্যের মিশেলে তিনি সবসময়ই এক অন্যরকম আলো ছড়ান। বয়স যে কেবল একটি সংখ্যা, তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন এই গ্ল্যামার লেডি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েস্টার্ন পোশাকে ছবি প্রকাশ করে রীতিমতো ঝড় তুলেছেন জয়া। ছবিতে তাকে দেখা গেছে বেশ আবেদনময়ী লুকে, যেখানে তার মিষ্টি হাসি ও অপরূপ গ্ল্যামার নজর কেড়েছে নেটিজেনদের।
ছবি শেয়ার করে ক্যাপশনে জয়া লিখেছেন, “দুইজন সুন্দর মানুষ, একে অপরের দিকে তাকিয়ে আছে।”
অভিনেত্রীর ইঙ্গিতপূর্ণ এই ক্যাপশনটি নেটিজেনদের মনে কৌতূহল সৃষ্টি করেছে। দ্বিতীয় সুন্দর মানুষটি কে, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তরা কমেন্ট বক্সে উপচে পড়া ভালোবাসা ও প্রশংসা জানিয়েছেন।
একজন অনুরাগী জয়ার রূপের প্রশংসা করে লিখেছেন, “সৌন্দর্য শুধু মুখের নয়, তা লুকিয়ে আছে তোমার ভঙ্গিমায়, তোমার হাসিতে।”
জয়ার এমন আবেদনময়ী ছবিতে তোলপাড় হয়ে উঠেছে দুই বাংলার নেটিজেন পাড়া। এই অভিনেত্রীকে নিয়ে নানা পোস্ট এবং মন্তব্যে সরব হয়ে উঠেছেন তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা।