বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাসপাতালে ফেলে যাওয়া সেই নবজাতকের সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ১:৪৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকসহ চিরকুট, সহায়তায় এগিয়ে এলো নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল।

হাসপাতালের পঞ্চম তলার শিশু ওয়ার্ডে সম্প্রতি একটি নবজাতক শিশুকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। শিশুটির পাশে পাওয়া যায় একটি চিরকুট, যেখানে লেখা ছিল— “পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম।”

ঘটনাটি দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকায় জানার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে গঠিত  নিপীড়িত নারী ও শিশু আইনী এবং স্বাস্থ্য  সহায়তা সেলের সদস্যরা শিশুটিকে দেখতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান এবং শিশুটির চিকিৎসা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম ভার্চুয়ালি দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী এবং হাসপাতালের পরিচালক ডা. ফজলুল রহমানের সঙ্গে যোগাযোগ করেন। তিনি নবজাতকের সর্বোচ্চ চিকিৎসা ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সকলকে ধন্যবাদ জানান। 

বিএনপির নিপীড়িত নারী ও শিশু সহায়তা সেলের পক্ষ থেকে শিশুটির জন্য প্রয়োজনীয় শিশু সুরক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সহায়তা সেলের সদস্য ডা. মো. জিয়াউল হক, ডা. মাসতুরা বেগম, ডা. নূর জামান সরকার, ডা. তামান্না নুসরাতসহ দিনাজপুর মেডিকেল কলেজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গত মার্চ মাসে “নিপীড়িত নারী ও শিশু সহায়তা সেল” গঠন করা হয়। বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামকে স্বাস্থ্য সহায়তা সেলের এবং আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে আইনি সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সেলটি গঠনের পর থেকেই দেশব্যাপী নারী ও শিশু নিপীড়নের ঘটনাগুলোতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:   হাসপাতাল   নবজাতক   তারেক রহমান   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close