বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যারা আমাদের রাজাকার আখ্যা দেয়, প্রকৃত রাজাকার তারাই: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ১:৩২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাদ্দাম হোসেন বলেছেন, “আমাদের রাজাকার আখ্যা দেওয়া হয়, অথচ বাস্তবে যারা এ ধরনের অভিযোগ তোলে, তারাই আসল রাজাকার।”

শনিবার (৮ নভেম্বর) চট্টগ্রাম নগরীর ক্লাসিক ওয়ার্ল্ড কনভেনশন হলে কমার্স কলেজ শিবির আয়োজিত একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে শিবির নেতা বলেন, “জুলাই আন্দোলনের আগ পর্যন্ত আমাদের সংগঠনের ২৩৪ জন ভাই শাহাদাত বরণ করেছেন, তাই একে শহীদি কাফেলা বলা হয়। এরপরও আন্দোলনে আরও অনেক ভাই শহীদ হয়েছেন।”

তিনি বলেন, “আমাদের রাজাকার বলা হয় রাজনীতিক প্রতিপক্ষের পক্ষ থেকে, যারা একসময় আমাদের সহযোগীও ছিল। অথচ আমরা এই দেশেরই নাগরিক। বরং যারা আমাদের রাজাকার বলে, তাদেরই ইতিহাস খতিয়ে দেখলে বোঝা যাবে, তারা আসল রাজাকার—কারণ তখনো বাংলাদেশের জন্ম হয়নি।”

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে। আদর্শিক রাজনীতিতে বিশ্বাসী এই সংগঠনকে যারা আদর্শ দিয়ে পরাজিত করতে পারে না, তারা নানা অপবাদ ও বাধার পথ বেছে নেয়।”

তিনি আরও বলেন, “আমরা ব্যক্তিকেন্দ্রিক নয়, আদর্শকেন্দ্রিক সংগঠন। নবী করিম (সা.)-এর আদর্শই আমাদের পথনির্দেশ। নবীর সময়েও মুশরিকরা ইসলামের বার্তা থামাতে অপবাদ দিয়েছিল, আজও তার পুনরাবৃত্তি দেখা যায়।”

শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে শিবিরের এই নেতা বলেন, “উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগোতে হলে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে এবং এর মান উন্নয়ন করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি এবং ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১১ আসনে জামায়াত মনোনীত সংসদ প্রার্থী শফিউল আলম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ শিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও স্মারক উপহার প্রদান করা হয়।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ






আরও সংবাদ   বিষয়:  রাজাকার   শিবির   সেক্রেটারি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close