বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আনোয়ারায় টাইফয়েড টিকাদান কার্যক্রম পরিদর্শনে স্বাস্থ্য শিক্ষা বিভাগের যুগ্ম সচিব
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ১২:০৩ AM
স্বাস্থ্য শিক্ষা বিভাগের যুগ্ম সচিব

স্বাস্থ্য শিক্ষা বিভাগের যুগ্ম সচিব

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম।

শনিবার (৮ নভেম্বর) সকালে তিনি উপজেলার বন্দর কমিউনিটি ক্লিনিকে স্থাপিত টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে যুগ্ম সচিব টিকা নিতে আসা শিশু-কিশোর ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং টিকাদান কার্যক্রমের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। এসময় তিনি কেন্দ্রের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং টিকাদান কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন— চট্টগ্রাম জেলার ডেপুটি সিভিল সার্জন তৌহিদুল আনোয়ার, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী।

এর আগে যুগ্ম সচিব সাইফুল ইসলাম আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী। পরিদর্শনকালে তিনি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং টিকাদান ক্যাম্পেইন আরও জোরদার করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  আনোয়ারা   টাইফয়েড   টিকাদান   যুগ্ম সচিব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close