বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়: মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৮:১৯ পিএম

রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় বলে মন্ত্যব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

আজ শনিবার ( ৮নভেম্বর) বাদ জোহর বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক পরিচালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।


বৈঠকে মামুনুল হক বলেন, বারবার রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার ও রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের অপচেষ্টা দেশের রাজনীতিকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। তাই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে গণভোটের মাধ্যমে জনগণকে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার ফিরিয়ে দিতে হবে।

মামুনুল হক আরও বলেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না। জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে দীর্ঘ আলোচনার পর যে সংস্কার অবস্থানে আমরা উপনীত হয়েছি—তা থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। তাড়াতাড়ি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং নির্বাচনের আগে গণভোটের আয়োজন নিশ্চিত করতে হবে।

এসময় তিনি আন্দোলনরত ৮ দলের ঘোষিত যুগপৎ কর্মসূচি—১১ নভেম্বরের জনসভা সফল করার জন্য সংগঠনের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করীম জালালী, মুফতি সাঈদ নূর, মাওলানা মুহিউদ্দীন রব্বানী,  মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা মাহবুবুল প্রমুখ।



স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  সংস্কার   জনগণ   নির্বাচন   মামুনুল হক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close