বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাঙ্গলকোটে জামায়াতের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৬:৩৭ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ নভেম্বর) বাইয়ারা জয়নাল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সকাল ৯টা থেকে এ চিকিৎসা কার্যক্রম শুরু হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। তারা রোগীদের প্রেসক্রিপশন, ডায়াবেটিস ও ব্লাড প্রেসার পরীক্ষা করেন এবং কিছু ওষুধ বিনামূল্যে সরবরাহ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লাকসাম) আসনের প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত। সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী জোড্ডা পূর্ব ইউনিয়নের আমীর মাওলানা আব্দুল আহাদ মজুমদার।

সেবা প্রদানকারী বিশেষজ্ঞ চিকিৎসকরা হলেন ডা. মহিম আলী, মোহাম্মদ নাবিল, সুমাইয়া আক্তার মিতু এবং সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমীর মাওলানা এস এম মহিউদ্দিন, পৌরসভা আমীর হারুনুর রশিদ, ইউনিয়নের সাবেক আমীর ডা. মোহাম্মদ আলী আমু, বাইয়ারা সমাজকল্যাণ পরিষদের পৃষ্ঠপোষক কেরামত আলী মিজান, সহকারী সেক্রেটারি জসিম উদ্দিন, বায়তুলমাল সম্পাদক জাফর আহমেদ, ওয়ার্ড সভাপতি ইয়াছিন মজুমদার, জয়নাল আবেদীন চৌধুরী এবং ওয়ার্ড সেক্রেটারি হাফেজ শাহ জামাল প্রমুখ।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নাঙ্গলকোট   জামায়াত   মেডিকেল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close