বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তরুণদের নিয়ে আধুনিক ও সমৃদ্ধশালী দেশ গড়বো : ড. এম এ কাইয়ুম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৫:১৬ পিএম আপডেট: ০৮.১১.২০২৫ ৫:৪৫ PM
ঢাকা ১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম

ঢাকা ১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, দেশ গড়তে তরুণদের সুশিক্ষা আবশ্যক। দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তাদের সঠিক দিকনির্দেশনা প্রয়োজন। আর এই তরুণদের নিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা আধুনিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বো।

আজ শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ন্যাশনাল কলেজ এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তোমরা ভালোভাবে পড়াশুনা করবে উল্লেখ করে ড. এম এ কাইয়ুম বলেন, “আমাদের নবী জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে পর্যন্ত যেতে বলেছেন। পড়াশুনা ছাড়া নিজেকে এবং দেশ ও জাতিকে নেতৃত্ব প্রদান করা সম্ভব হবে না। তাই তোমাদের উচিত আগামীর জন্য প্রস্তুত হওয়া। ভালো শিক্ষা অর্জনে যা প্রয়োজন আমাদের দেশের অর্থনীতিক এবং সামাজিক অবস্থার কারণে তা হয়ে উঠে না।”

বর্তমান বাংলাদেশ বৈষম্যমুক্ত উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, “এই দেশে স্বৈরাচারের কোনো ঠাঁই নেই। স্বৈরাচার এই দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গিয়েছে। তাই দেশকে গড়ে তুলতে তোমাদের প্রস্তুত হতে হবে। আগামীর বাংলাদেশ হবে সম্ভাবনাময় আধুনিক বাংলাদেশ।”

আ. লীগের প্রসঙ্গ টেনে ড. এম এ কাইয়ুম আরো বলেন, “ক্ষমতায় টিকে থাকতে এমন কোনো অপকর্ম নেই যে শেখ হাসিনা করেনি। গুম-খুন-হত্যা-নির্যাতন সবই করেছে, তবুও সে টিকে থাকতে পারেনি। এ দেশে ব্রিটিশ কিংবা পাকিস্তানিরাও বল প্রয়োগ করে টিকে থাকতে পারেনি। দেশের মানুষ আগে থেকেই স্বাধীনচেতা, এখানে কোনো অত্যাচারীর ঠাঁই হয়নি এবং হবে না। এই দেশের মানুষ মানুষ তাদের বিশ্বস্ত গণতান্ত্রিক দল বিএনপির অপেক্ষায় আছে।”

ঢাকা ১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম বলেন, “আপনারা জানেন যে আমরা বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিল (আংশিক) এলাকায় ইতোমধ্যেই আধুনিক চিকিৎসার ব্যবস্থা করেছি। এই এলাকাগুলোর স্কুল-কলেজে শিক্ষার মানোন্নয়নের চেষ্টা করছি, ইনশাআল্লাহ্। আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাদের কাজ করার সুযোগকে সহজ করে দিবেন।”


নবীনবরণ অনুষ্ঠানে মো. জুলকার নায়নের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক, প্রধান ব্ক্তা হিসেবে ছিলেন মো. শহীদুল আলমসহ কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  তরুণ   বাংলাদেশ   ড. এম এ কাইয়ুম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close