বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মোংলা-রামপাল-ফকিরহাট আসন তারেক জিয়াকে উপহার দেয়ার ঘোষণা
মোংলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৫:১৩ পিএম

মোংলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ জুলফিকার আলীর বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় তিনি মোংলা-রামপাল-ফকিরহাট আসনটি তারেক জিয়াকে উপহার দেয়ার ঘোষণা দেন।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে পৌর শহীদ মিনার চত্বরে এ সমাবেশের আয়োজন করে পৌর বিএনপি। 

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় পৌর বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র ও মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ জুলফিকার আলী বলেন, এ আসনটিতে সবসময়ই আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়েছে। বিএনপি জোট থেকে জামায়াতকে দেয়া হলেও তারা কখনও এ আসনে জয়ী হতে পারেনি। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ এলাকা থেকে আমাকে মনোনয়ন দেয়া হলে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এ আসনটি উপহার দিবো। 

তিনি আরও বলেন, আমি মেয়র হয়ে তৃতীয় শ্রেণীর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নিত করেছি। এছাড়া পৌরসভার ব্যাপক উন্নয়ন করেছি, যা পৌরসভার ইতিহাসে রেকর্ড হয়ে আছে। সুতরাং আমাকে দল থেকে মনোময়ন দেয়া হলে আমি এ আসনেরও ব্যাপক উন্নয়ন করতে পারবো। কারণ আমার সেই দক্ষতা ও সক্ষমতা রয়েছে। আমার রয়েছে হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ও মুসলমানসহ সকল শ্রেণী পেশার মানুষের ব্যাপক সমর্থনও। 

এ সমাবেশে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, সাবেক যুগ্ম সম্পাদক রমজান আলী বাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম নুর জনি, পৌর মহিলা দলের নেত্রী বেবী রহমান, দুলি সরদার, ও রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন। 


স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  মোংলা-রামপাল-ফকিরহাট   আসন   তারেক জিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close