বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে দল বাড়ানো হচ্ছে, বাংলাদেশও সুবিধা পাবে
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সদ্য শেষ হওয়া আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে মূল পর্বে খেলার সুযোগ পেয়েছিল আটটি দল। তবে আগামী আসর থেকে এই সংখ্যা দুইটি দল বাড়িয়ে ১০ দল করা হবে।

২০২৯ সালে অনুষ্ঠিতব্য পরবর্তী বিশ্বকাপে মূল পর্বে খেলবে মোট ১০ দল। আইসিসি শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানায়।

সর্বশেষ বিশ্বকাপে বাংলাদেশও খেলেছিল। এবার দলের সংখ্যা বাড়ানোর ফলে বাংলাদেশের খেলার পথ আরও সহজ হবে।

আইসিসির এই উদ্যোগের পেছনে কাজ করেছে সর্বশেষ আসরের সফলতা। ভারতে আয়োজিত বিশ্বকাপে দর্শক উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, প্রায় তিন লাখ দর্শক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন, যা আগে কখনো কোনো নারী ক্রিকেট ইভেন্টে হয়নি। টেলিভিশন দর্শক সংখ্যাও রেকর্ড করেছে।

সর্বশেষ আসরের আগে আইসিসি নারী বিশ্বকাপের প্রাইজমানিও বৃদ্ধি করে, যেখানে মোট পুরস্কার অর্থ ছিল ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা আগের আসরের তুলনায় প্রায় ৩০০ শতাংশ বেশি।


স্বদেশ প্রতিদিন/এমএএম 



আরও সংবাদ   বিষয়:  আইসিসি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close