বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরছেন তারেক রহমান: ফজলে এলাহী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৮:৫৪ AM আপডেট: ০৮.১১.২০২৫ ২:২৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর জানিয়েছেন, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন। 

এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রবাস জীবনের পর ঢাকায় ফিরে তারেক রহমান থাকবেন মায়ের বাড়ির পাশেই। গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটিতে চলছে সংস্কার ও সাজসজ্জার কাজ। বাড়িটির বাইরের দেয়ালে নতুন রঙের প্রলেপ দেয়া হয়েছে, আর নিরাপত্তার জন্য সীমানা প্রাচীরে যুক্ত করা হয়েছে কাঁটাতারের বেড়া।

এছাড়া, দেশে ফিরে যেখানে তিনি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন সেই গুলশান ২ নম্বরের ৮৬ নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়েও চলছে সংস্কার ও নিরাপত্তা জোরদারের কাজ।

আরও পড়ুন

চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহী আকবর বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ১৭ বছর পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দুই দিনের মধ্যেই তার ঢাকা ফেরার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, ভূরাজনৈতিক পরিস্থিতি ও দেশের বর্তমান নিরাপত্তা প্রেক্ষাপটে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্সের সহযোগিতা প্রত্যাশা করছে বিএনপি।

ফজলে এলাহী আরও বলেন, চলতি মাসে ওমরাহ পালনে সৌদি যাওয়ার কথা থাকলেও, বর্তমান পরিস্থিতি বিবেচনায় তা আপাতত স্থগিত রাখা হয়েছে। নির্বাচন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমরাহ পালন করবেন।

এর আগে গত মাসে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিগগিরই অস্ত্রের লাইসেন্সও সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা।

উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


স্বদেশ প্রতিদিন/এমএএম 



আরও সংবাদ   বিষয়:  ডিসেম্বর   তারেক রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close