বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অপপ্রচারের প্রতিবাদে বিএনপি প্রার্থী ফখরুল ইসলামের সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৩:৫৩ AM

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম নিজের বিরুদ্ধে চালানো অপপ্রচার ও মিথ্যা সংবাদের তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় বসুরহাট হাসপাতাল গেইট সংলগ্ন তাঁর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “আমাকে নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করা হচ্ছে। এসব অপপ্রচার আমার ব্যক্তিগত ভাবমূর্তি ও দলের স্বার্থ নষ্টের একটি ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, আমি নোয়াখালী-৫ আসনের সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থা নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছি। অপপ্রচার করে কেউ জনগণের সমর্থন আদায় করতে পারবে না। সত্য ও ন্যায়ের পথে থেকে আমি জনগণের পাশে থাকব।

এ সময় তিনি সংশ্লিষ্ট গণমাধ্যম ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আমি দায়িত্বশীল সংবাদ পরিবেশনের অনুরোধ করছি। মিথ্যা সংবাদের মাধ্যমে যেন কাউকে বিভ্রান্ত না করা হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা উপস্থিত থেকে প্রার্থী ফখরুল ইসলামের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  অপপ্রচার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close