বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শারীরিক প্রতিবন্ধী লাইজুর সফলতার গল্প
মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট)
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ২:৫৬ পিএম
শারীরিক প্রতিবন্ধী লাইজুর সফলতার গল্প

শারীরিক প্রতিবন্ধী লাইজুর সফলতার গল্প

শারীরিক প্রতিবন্ধীকতা দমিয়ে রাখতে পারেনি চলৎ শক্তিহীন বিকলাঙ্গ পা নিয়ে জন্ম নেয়া লাইজুর জীবন সংগ্রামকে । বিকলাঙ্গ পা নিয়ে জীবন সংগ্রামে জয়ী হওয়া লাইজু নিজেই একটা গল্প-কাহিনী । বিকলাঙ্গ পা বিশিষ্ট এ গল্পের নায়িকা  লাইজুর  জন্ম  গাইবান্ধা জেলার পলাশবাড়ী  উপজেলায়। বাবার বাড়িতে অবহেলা অনাদরে দূর্বিষহ জীবন নিয়ে বড় হতে থাকা কিশোরী লাইলীকে আশির দশকের মাঝামাঝি সময়ে বিয়ে করে একই এলাকার সাইকেল মেকার কোনা মিয়া নামক বিপত্নীক এক ব্যক্তি। 

মুলত কোনা মিয়ার মৃত স্ত্রীর  রেখে যাওয়া ৪ শিশু সন্তানকে  দেখভালের জন্য বিয়ে করে প্রতিবন্ধী লাইজুকে। এমনিতেই প্রতিবন্ধী তার উপর স্বামীর আগের স্ত্রীর রেখে যাওয়া ৪ শিশু সন্তানদেরকে লালন পালন  করা তার জন্য যেন  মরার উপর খাঁড়ার ঘাঁ। এ অবস্থায় জীবিকার তাগিদে ৯০ দশকের শেষ ভাগে তারা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার  সীমান্তবর্তী বাগজানার  চেঁচড়া চৌমুহনী মোড়ের বাজারে  বেইলী ব্রীজের পশ্চিমে রাস্তার ধারে ঝুপড়ি ঘর বানিয়ে  বসবাস শুরু করে।  

এখানে এসে কোনা সাইকেল মেরামতের কাজ করতে থাকে । কিস্তুু তার সামান্য আয় দিয়ে সংসার চালাতে হিমসিম খেতে থাকে তারা। এমন অবস্থায় লাইলীও  প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে  সংসারের আয় বাড়াতে কাজে নেমে পড়েন।  হাঁটাচলা করতে না পারা লাইজু অবৈধ হলেও জীবন বাঁচার স্বার্থে সীমাস্ত এলাকা থেকে রিক্সা ভ্যানে করে লবণ, চিনি, কসমেটিকস, শাড়ী ও ছিট  কাপড় পাঁচবিবি বাজার সহ জয়পুরহাট শহরে বিক্রি করতে থাকে । এর মধ্যেই  লাইজুর গর্ভে  জন্ম নেয় ২ সন্তান । অনেক ঘাত প্রতিঘাত  পেরিয়ে এমন সংগ্রামী জীবন নিয়ে অতি কষ্টে দিন পার হতে থাকে তাদের । দিনের পরিক্রমায়  সন্তানদেরকে  লালন-পালন  করে বড় করে  প্রায় সবাইকে  বিয়েও  দেয় । 

এ অবস্থায় গত ১৬ সালে স্বামী কোনা মিয়া মারা যায়। এতে করে লাইলী দিশেহারা হয়ে পড়লেও হাল ছাড়েনি। স্বামী মারা যাওয়ার পর তার নিজের ছোট মেয়ের বিয়ে দিতে অনেক কষ্ট করতে হয়েছে তাকে। তারপরও জীবন থেমে যায়নি লাইজুর। আকাশসম প্রতিবন্ধকতাকে জয় করে স্বামীর সামান্য সঞ্চিত অর্থ আর নিজের  ব্যবসার টাকা দিয়ে কেনা কয়েক শতক জমি ছিল তার। সেই জমি আপন পর না করে সকল  সন্তানদের মাঝে সমান ভাগে ভাগ করে দিয়েছে লাইজু। তবে বয়স হয়ে গেলেও এখনো বসে থাকেনা লাইজু। সন্তানদের সংসারে বোঝা হয়ে না থেকে শেষ বয়সেও অটল মন নিয়ে আটাপাড়া বেলী ব্রীজের নীচে ছোট্ট একটা টঙ্গের দোকান দিয়ে হার না মানা পণ করে ব্যবসা চালাচ্ছেন সে এখনো। তার হাটা চলার কষ্ট দেখে কিছুদিন আগে তার চলাচলের জন্য স্থানীয় এক ব্যক্তি তাকে একটা হুইল চেয়ার যোগার করে দিয়েছেন। বর্তমানে সতীনের ছেলের ঘরেই তিনি বসবাস করছেন । তবে শারিরিক প্রতিবন্ধী হলেও সতীনের সন্তানরা তাকে নিজের মায়ের মতই আদর স্নেহ করেন। সন্তানদের এমন ভালবাসায় অতীত দূর্বিসহ জীবনের কথা ভূলেই গেছেন তিনি ।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  শারীরিক   প্রতিবন্ধী   লাইজু   সফলতার গল্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close