বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বদলগাছীতে ৫শতাধিক পরিবারের বিএনপিতে যোগদান
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ২:৫৫ AM আপডেট: ০৭.১১.২০২৫ ৫:১৩ এএম

নওগাঁর বদলগাছীতে ৫শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার বিএনপিতে যোগ দিয়েছেন। ফজলে হুদা বাবুল এমপি প্রার্থী মনোনীত হওয়ায় তাকে ভালোবেসে ওই সকল পরিবার স্বতঃস্ফূর্ত হয়ে স্বেচ্ছায় যোগ দিয়ে ধানের শিষের ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা।

বৃহস্পতিবার ৬ নভেম্বর রাত ৮টার দিকে উপজেলার শুরকালি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথিসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা দলটিতে যোগ দেন।

যোগদানের এই আয়োজন করেন স্থানীয় মথুরাপুর-আধাইপুর বহুমুখী যুব কল্যাণ ক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। তিনি সদ্য ঘোষিত নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী। 

প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, “বিএনপি জনগণের দল। আজ দেশের মানুষ পরিবর্তন চায়—এই যোগদান তারই প্রমাণ।” আগামীর দিন গরীবদের দিন, সাধারণ মানুষের দিন, হিন্দু মুসলিমদের দিন।

ফজলে হুদা বাবু বলেন, “বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার ও স্বাধীনতার পক্ষে। আজ যারা স্বেচ্ছায় আমাদের দলে যোগ দিয়েছেন, তাদের আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।” আপনারা আমাকে যে ভালোবাসা দিলেন, আমি আমৃত্যু সেই ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো। 

সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের মধ্যে বক্তব্য রাখেন মথুরাপুর ইউনিয়নের মহিলা সদস্য জগবতী রাণী। আর পুরুষদের মধ্যে বক্তব্য রাখেন লক্ষীকুল এলাকার লগেন কুজুর, চকবেনী এলাকার সন্দীপ কেরকাটা, মাহমুদপুর এলাকার পরিনল কুজুর, কাস্টগারীর প্রশান্ত দেবনাথ ও মনোরঞ্জন শীল।
  
তারা বলেন, “আমরা বহুদিন উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এছাড়া ফজলে হুদা বাবুল আমাদের পরিচিত ও এলাকার সন্তান। তিনি আগে থেকেই আমাদের খোঁজ খবর রাখতেন। সম্প্রতি তিনি বিএনপি থেকে এমপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। তাই তাকে ভালোবেসে আমরা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিলাম। 

তারা আরও বলেন, ফজলে হুদা বাবুল ও বিএনপির প্রতি আমাদের আস্থা—তাই আজ আমরা একসঙ্গে আনুষ্ঠানিক ভাবে যোগদান করলাম। আমরা উন্নয়নের স্বার্থে ফজলে হুদাকে ধানের শিষ প্রতিকে ভোট দিবো। এবং আমরা আমাদের নায্য অধিকার আদায় করে নিবো।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ- সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ ছাত্র দল,যুবদল, শ্রমিক দল, মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় নেতারা জানান, এ যোগদান বিএনপির জন্য বদলগাছীতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই গণযোগদান বদলগাছীতে বিএনপির সাংগঠনিক শক্তি আরও বাড়িয়ে দেবে। তারা মনে করছেন, এ যোগদান স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে। পাশাপাশি বাড়িয়ে দিবে ফজলে হুদা বাবুলের জনপ্রিয়তা।

অনুষ্ঠান শুরুর আগে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close