বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনয়নের দাবিতে মিল্টন বৈদ্যর মিছিল
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১১:৫০ পিএম

মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে মিল্টন বৈদ্যর সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার রাজৈর বাসস্ট্যান্ডে এ মিছিল করা হয়। এসময় ঢাকঢোল বাজিয়ে ফেস্টুন হাতে নিয়ে কয়েক হাজার নারী-পুরুষ সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

মিল্টন বৈদ্য কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচনে মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ২০১৪ সালে রাজৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। তিনি বর্তমানে ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা যায়, রাজৈর বাসস্ট্যান্ড থেকে শানেরপাড় পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে মিল্টন বৈদ্যর পক্ষে ঢাকঢোল বাজিয়ে মিছিল করে সহস্রাধিক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফকু ও রাজৈর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ একরাম হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

তারা বলেন, বিএনপির দুঃসময়ে মিল্টন বৈদ্য সংগ্রাম চালিয়ে গেছেন। ২০১৮ সলে নির্বাচনে মিল্টন বৈদ্য অংশগ্রহণ করার কারনে আওয়ামী সন্ত্রাসীরা তার ঘর বাড়ী ভাংচুর করে তার উপর হামলা চালায়। কিন্তু তিনি থেমে থাকেন নাই। মিল্টন বৈদ্যকে নমিনেশন দিলে হিন্দু সম্প্রদায়ের সকল ভোট বিএনপি পাবে এবং জয়লাভ করবে। তাই জনাব তারেক রহমানের কাছে একটাই দাবি মাদারীপুর-২ আসন থেকে মিল্টন বৈদ্যকে মনোনয়ন দিয়ে বিএনপিকে নির্বাচনে জয়লাভ করার সুযোগ করে দিবেন।

দলীয় সূত্রে জানা যায়, মাদারীপুর-২ আসনে দীর্ঘদিন বিএনপির মনোনয়ন পাওয়ার আসায় জনগণের দ্বারেদ্বারে ছুটে বেড়াচ্ছেন একাধিক ত্যাগি নেতা। জনসমর্থন দেখাতে মিছিল ও সমাবেশেও করছেন তারা। তবে গত ৩ নভেম্বর মাদারীপুর-১ (শিবচর) ও মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদরের একাংশ) আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিক্ষোভ ও বিতর্কের মুখে পড়ে মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। কিন্তু মাদারীপুর-২ (রাজৈর ও সদরের একাংশ) আসন ফাঁকা রেখেছে কেন্দ্রীয় বিএনপি।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর-২   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close