বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ছোট ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা মাইকিং করে জানালেন বড় ভাই!
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১১:৫৪ পিএম

জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করবেন বলে পুরো গ্রামে মাইকিং করে ঘোষণা দিয়েছেন বড় ভাই! এ অদ্ভুত ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।


ঘটনাটি ঘটেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের বৈরীহরিণমারী গ্রামে বৃহস্পতিবার (৬ নভেম্বর)।


স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল হোসেনের ছেলে আ. কদ্দুস মিয়া দুপুরে রিকশায় করে পুরো গ্রাম ঘুরে লাউডস্পিকারে ঘোষণা দেন—আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর তিনি নিজের ছোট ভাই হাবিজারের সঙ্গে মারামারি করবেন।


তিনি আরও জানান, দুই ভাইয়ের এই “মুখোমুখি” সংঘর্ষ হবে তাদের নিজেদের পানের বরজ এলাকায়।


বড় ভাইয়ের এমন ঘোষণা ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস ও সমালোচনার ঝড় ওঠে। স্থানীয়রা হতবাক হয়ে ঘটনাটি দেখেন এবং কেউ কেউ ভিডিও করে ফেসবুকে আপলোড করেন, যা দ্রুত ভাইরাল হয়।


ঘটনাটি জানার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্রু জানান, খবর পাওয়ার পর বড় ভাই আব্দুল কদ্দুস মিয়াকে থানায় ডেকে আনা হয়েছে। তাঁর সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  গাইবান্ধা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close