প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১০:৩৮ পিএম

প্রতীকী ছবি
চলতি বছরের সেপ্টেম্বর থেকে ঢাকায় সুইডেন দূতাবাস বন্ধ থাকায় বাংলাদেশিদের বেলজিয়ামের ভিসার জন্য ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ভিএফএস গ্লোবাল অফিসে যাওয়া প্রয়োজন হতো। তবে এবার সেই ঝামেলা শেষ হতে যাচ্ছে। বেলজিয়াম দূতাবাস জানিয়েছে, ১৬ নভেম্বর থেকে ঢাকাতেই বেলজিয়ামের ভিসার আবেদন গ্রহণ শুরু হবে।
বেলজিয়াম দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বাংলাদেশিরা ঢাকার বনানী এলাকার বোরাক মেহনূর, ৫১/বি, লেভেল ৭, কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত অফিসে ভিসার আবেদন করতে পারবেন।
অফিস রোববার থেকে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। আবেদনকারীদের আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যা তারা অফিসের ওয়েবসাইট থেকে নিতে পারবেন।
এর আগে কয়েক মাস ধরে বাংলাদেশিদের বেলজিয়ামের সংক্ষিপ্ত ও দীর্ঘমেয়াদি ভিসার আবেদন করতে হতো ভিএফএস গ্লোবালের মাধ্যমে। এবার ঢাকায় সরাসরি ভিসা আবেদন গ্রহণ শুরু হওয়ায় যাত্রী ও আবেদনকারীদের জন্য প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে উঠেছে এবং সময়ও সাশ্রয় হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ