প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৯:০৩ পিএম

কোম্পানীগঞ্জ উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কে গত সপ্তাহে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সংশ্লিষ্ট পরিবারের হাতে এই সহায়তা তুলে দেন।
এ সময় ইউএনও জানান, দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ববোধ থেকেই এই সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের পরিবারকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর ক্ষতিপূরণ তহবিল থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও আর্থিক সহায়তা প্রদান নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগে নিহতদের পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা দুর্ঘটনাস্থলে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
চলতি সপ্তাহে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ৫ জন নিহত এবং কয়েকজন আহত হওয়ার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে