বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তরুণদের রক্তে বয়স্করা ফিরে পেতে পারেন তারুণ্যের উজ্জ্বলতা: গবেষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৫:২৭ পিএম

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক শুকিয়ে যায়, কুঁচকে যায় এবং আগের উজ্জ্বলতা হারায়। তবে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। বিজ্ঞানীরা জানিয়েছেন, তরুণদের রক্তে এমন কিছু উপাদান থাকতে পারে, যা বয়স্কদের ত্বককে আবারও তরুণ ও মসৃণ করে তুলতে পারে।

জার্মানির বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান বেইয়ের্সডর্ফ এজি ত্বক নিয়ে এই গবেষণা পরিচালনা করেন। গবেষকরা প্রথমে মানুষের ত্বকের মতো একটি মডেল তৈরি করে তাতে তরুণদের রক্তরস (সিরাম) প্রয়োগ করেন। শুরুতে তেমন কোনো পরিবর্তন দেখা না গেলেও, যখন তাতে হাড়ের অস্থিমজ্জা (বোন ম্যারো) কোষ যোগ করা হয়, তখন ত্বকের কোষে আশ্চর্যজনক পরিবর্তন দেখা যায়, যেন কোষগুলোর বয়স কমে যাচ্ছে।

বিজ্ঞানীরা বলছেন, তরুণদের রক্তরস ও অস্থিমজ্জা একসঙ্গে কাজ করে ত্বকের কোষে এমন কিছু জৈব পরিবর্তন ঘটায়, যা ত্বককে আরও উজ্জ্বল ও তরুণ করে তোলে। 

গবেষণায় দেখা যায়, এই প্রক্রিয়ায় একসঙ্গে ৫৫ ধরনের প্রোটিন তৈরি হয়, যার মধ্যে অন্তত ৭টি প্রোটিন ত্বকের তারুণ্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও এসব প্রোটিন কীভাবে কাজ করে, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। বিজ্ঞানীরা জানিয়েছেন, এ বিষয়ে আরও গভীর গবেষণা প্রয়োজন।

গবেষক দলের মতে, ত্বক হলো মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ এবং বয়সের ছাপ সবার আগে দেখা যায় ত্বকেই। তাই ত্বককে কেন্দ্র করে বার্ধক্য রোধের সম্ভাব্য পথ খুঁজছেন বিজ্ঞানীরা। তাদের মতে, ত্বকের সুস্থতা আসলে পুরো শরীরের স্বাস্থ্যের প্রতিফলন।


স্বদেশ প্রতিদিন/এমএস 


আরও সংবাদ   বিষয়:  তরুণ   রক্ত   বয়স্ক   উজ্জ্বলতা   গবেষণা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close