বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দলের প্রতীক না পেলেও নির্বাচনে লড়ার ঘোষণা আসলাম চৌধুরীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৪:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এখন পর্যন্ত ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। এতে দেখা যাচ্ছে, বেশ কিছু প্রভাবশালী নেতা এবার মনোনয়ন থেকে বাদ পড়েছেন। তবে এখনো ৬৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা বাকি রয়েছে।

মনোনয়ন বঞ্চিতদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী। যিনি আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘদিন কারাবরণ করেছেন। 

আসলাম চৌধুরীর নাম মনোনয়ন তালিকায় না থাকায় বিস্মিত হয়েছেন তার সমর্থকরা। এরপর সীতাকুণ্ড এলাকায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন তারা। 

আসলাম চৌধুরী জানিয়েছেন, তিনি নির্বাচন করতে চান। জনগণের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে তার এই সিদ্ধান্ত। 

বৃহস্পতিবার তিনি বলেন, বিএনপির মনোনয়ন এখনো চূড়ান্ত না। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন জনগণের ইচ্ছায়। দলীয় মনোনয়ন তাকেই দেওয়া হবে শেষ পর্যন্ত। এটাই বিশ্বাস তার।

এর আগে বুধবার গণমাধ্যমকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে সাবেক এমপি আসলাম চৌধুরী বলেন, নির্বাচন করব এটা পরিষ্কার। আর তা ত্রয়োদশ সংসদ নির্বাচনেই। আমি বারবার কথাটা বলছি।

তিনি বলেন, নির্বাচন যখনই হয়, আমি অংশ নেব। সেজন্য মনোনয়ন না পাওয়াকে আমি কোনো আলোচিত বিষয় বলে মনে করি না। যখন তফশিল ঘোষণা করে, তখনই এগুলো আলোচিত বিষয়, এর আগে অনেকের নাম আসবে, অনেক কিছু হবে, বিভিন্ন দল বিভিন্নভাবে হবে। এটা হতেই পারে। ফাইনালি বুঝে নেবেন, আমি জনগণের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি। দলের জন্য যেটুকু করার, করেছি।

বিএনপির এ নেতা বলেন, সীতাকুণ্ডের জনগণ যেহেতু আমার সঙ্গে আছে, সেজন্য আমি বিশ্বাস করি জনগণের প্রতি সবার সম্মান থাকবে। সে হিসেবে মনোনয়ন কোনো বিষয় বলে আমি মনে করি না। যথা সময়ে এগুলো ঠিকভাবে হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। 

তিনি বলেন, জনগণ যে সিদ্ধান্ত দেবে, সেটাকেই গুরুত্ব দিতে হবে। ধানের শীষের প্রতি আমি আত্মবিশ্বাসী। ধানের শীষের মনোনয়ন পেয়ে আমি নির্বাচনে অংশ নেব—এটা নিশ্চিন্তে বলতে পারেন।  এখানে গুরুত্বপূর্ণ হলো চূড়ান্ত ফলাফল কী আসে। আমি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকব।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  দলের প্রতীক   নির্বাচন   আসলাম চৌধুরী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close