বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
এবার শেখ হাসিনার আসন থেকে নির্বাচন করতে চান হিরো আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ২:৫০ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার চমকপ্রদ ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, জনগণ যদি তাকে সাহস দেয়, তবে তিনি আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদীয় আসন গোপালগঞ্জ-৩ থেকেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন।

বুধবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হিরো আলম লিখেন, “জনগণ সাহস দিলে গোপালগঞ্জ শেখ হাসিনার আসনে নির্বাচন করতে চাই। গোপালগঞ্জের মানুষ, আপনারা কি ভোট দেবেন?”

এর মাধ্যমে তিনি গোপালগঞ্জবাসীর প্রতি সমর্থন ও ভালোবাসা চেয়েছেন।

হিরো আলম জানিয়েছেন, তিনি ইতোমধ্যে বগুড়া-৪ এবং ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এবার গোপালগঞ্জ-৩ আসনেও প্রার্থী হতে চান তিনি।

তার ভাষায়, “আমার নির্বাচনী কার্যক্রম অনেক আগেই শুরু হয়েছে। ঢাকায় প্রার্থিতা ঘোষণার পর বিভিন্ন জায়গা থেকে উৎসাহ পেয়েছি। জনগণের চাহিদা আছে তাই আমি একাধিক আসন থেকেই নির্বাচন করার চিন্তা করছি।”

হিরো আলম জানিয়েছেন, তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। যদি সমঝোতা হয়, তাহলে কোনো দলের হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। না হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই ভোটের মাঠে থাকবেন।

এর আগে হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এসব আসনে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন বলে ধারণা করা হচ্ছে। ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জামায়াতে ইসলামী ও এনসিপিসহ কয়েকটি দলের প্রার্থী রয়েছেন। অন্যদিকে বগুড়া-৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মোশারফ হোসেনের নাম আলোচনায় আছে।

রাজনীতিতে নতুন হলেও হিরো আলমের বক্তব্য, “আমার রাজনীতি করার উদ্দেশ্য শুধু জনগণের সেবা। যদি গোপালগঞ্জের মানুষ ভালোবাসে, আমি সেখানে পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে চাই।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  শেখহাসিনা   নির্বাচন   হিরোআলম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close