মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে গণতন্ত্র বিনির্মাণ করতে হবে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১:৪৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে। আর সেজন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব শুধু মোড় পরিবর্তনকারী ঘটনা নয়; এটি আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী রাজনীতির উত্থানের সূচনা ঘটায় এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করে। ওই দিন রাজপথে নেমে সিপাহি-জনতা জাতীয় স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকারে এগিয়ে এসেছিল।

তিনি উল্লেখ করেন, ক্ষমতাসীন একদলীয় গোষ্ঠী দেশকে আধিপত্যবাদের হাতে তুলে দিতে চেয়েছিল এবং বাকশাল গঠন করে গণতন্ত্রকে ধ্বংস করেছিল। এই গোষ্ঠী জনগণের ন্যায়সংগত অধিকার লুণ্ঠন করে।

তারেক রহমান বলেন, ৭ নভেম্বর স্বজাতির স্বাধীনতা রক্ষায় সৈনিক ও জনতার ঢলে রাজপথে সংহতি গড়ে ওঠে এবং শহীদ জিয়াউর রহমান মুক্ত হন। এর ফলে রাষ্ট্রপতি জিয়ারের নেতৃত্বে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়। তবে ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াকে হত্যা করে আধিপত্যবাদী এজেন্টরা নতুন সংকট তৈরি করে।

তিনি সতর্ক করেছেন, সাম্প্রতিক সময়ে কিছু চক্রান্তের মাধ্যমে সরকার ক্ষমতাকে কেন্দ্রভিত্তিকভাবে নিয়ন্ত্রণ করছে। বিএনপি নেতার মতে, সুষ্ঠু ও অবাধ নির্বাচন, মৌলিক মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করাই দেশের গণতন্ত্রকে চূড়ান্ত শক্তিশালী করার পথ।


স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close