বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নবীনগরে জোড়া খুন: দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১:১৬ AM আপডেট: ০৬.১১.২০২৫ ১:২০ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলোচিত গুলাগুলির ঘটনায় নিহত শিপন মিয়া ও ইয়াছিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণিশাহ মাজার প্রাঙ্গণে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় অংশ নেন।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা বলেন, “ পরিকল্পিতভাবে দুই নিরীহ যুবককে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, তা নৃশংসতার চরম উদাহরণ। এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন বড়িকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সেকিল, ইউপি সদস্য দেলোয়ার মেম্বার, মিজান মেম্বার, নোয়াব আলী সর্দার, কবির মেম্বার, আনোয়ারুল মিয়া, মোঃ খালেক, সেন্টু মেম্বার, নাছির উদ্দিন, জাফর মিয়া, হালিম মেম্বার, মালন মিয়া, ও আজিজুল মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা আরও বলেন, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে এলাকাবাসী কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। তারা সরকারের কাছে জোড়া খুনের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

উল্লেখ গত ১ নবেম্বর রাতে বাজারের এক হোটেলে শিপন আড্ডা দিচ্ছিলেন। এসময় একদল সশস্ত্র লোক গুলি চালালে শিপনসহ হোটেলকর্মী ইয়াছিন গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ ইয়াছিন ও মারা যায়। এঘটনায় আহত হয়েছেন দুজন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  নবীনগর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close