সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
জামালপুরে গৃহবধূ অপহরণ মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:৫১ পিএম

জামালপুরে এক গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (০৫ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাঙ্গা এলাকার মোন্নাফের ছেলে মজনু মিয়া (৩২), ইমান আলীর ছেলে জহুরুল ইসলাম (২৮), রান্ধনিগাছা এলাকার মৃত হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ উদ্দিন (৪০) এবং আবুল কাশেমের ছেলে মমিন মিয়া (৩৩)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক বলেন, ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি মেলান্দহ উপজেলার রান্ধনিগাছা এলাকার হাবিবুর রহমানের মেয়ে মোছা. হাবিবা আক্তার চৈতী জামালপুর সদর উপজেলার রশিদপুর এলাকা থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে আসামিরা তাকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। 

পরে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের ঘটনা জানাজানি হলে পুলিশ অভিযান চালিয়ে হানিফ উদ্দিনের বাড়ি থেকে চৈতীকে উদ্ধার করে।পরেরদিন ভুক্তভোগীর বাবা চারজনকে অভিযুক্ত করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। মামলার চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আসামিদের উপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন। রায়ে আদায়কৃত জরিমানার অর্থ ভুক্তভোগী চৈতীর নিকট প্রদান করার নির্দেশ দেন আদালত।


স্বদেশ প্রতিদিন/এমএস 


আরও সংবাদ   বিষয়:   গৃহবধূ   অপহরণ   যাবজ্জীবন   কারাদণ্ড   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close