বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:৩৮ পিএম

বাংলাদেশে অক্টোবর মাসে সামগ্রিক মূল্যস্ফীতি সামান্য কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ১৭ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানা গেছে।


বিবিএসের প্রতিবেদনে বলা হয়, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে ৭ দশমিক শূন্য ৮ শতাংশে নেমেছে, যেখানে সেপ্টেম্বরে তা ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৩ শতাংশে (আগের মাসে ৮ দশমিক ৯৮ শতাংশ)।


গ্রামীণ এলাকায় সামগ্রিক মূল্যস্ফীতি নেমে এসেছে ৮ দশমিক ১৬ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৪৭ শতাংশ। গত বছরের একই সময় এই হার ছিল ১১ দশমিক ২৬ শতাংশ। গ্রামীণ খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশে (আগে ছিল ৭ দশমিক ৫৪ শতাংশ), তবে খাদ্যবহির্ভূত পণ্যে সামান্য বৃদ্ধি পেয়ে হয়েছে ৯ দশমিক ৪১ শতাংশ (আগে ৯ দশমিক ৪০ শতাংশ)।


অন্যদিকে, শহরাঞ্চলে মূল্যস্ফীতি প্রায় অপরিবর্তিত থেকে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৩ শতাংশে, সেপ্টেম্বরে যা ছিল ৮ দশমিক ২৮ শতাংশ। শহরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ৪৫ শতাংশে এসেছে (আগে ছিল ৭ দশমিক ৯৪ শতাংশ), তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৯২ শতাংশে দাঁড়িয়েছে (আগে ছিল ৮ দশমিক ৫১ শতাংশ)।



স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  মূল্যস্ফীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close