সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
নাগেশ্বরীতে যুবদের চাহিদা অন্তর্ভুক্তকরণ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৯:৫০ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম, পরিকল্পনা, বাজেট প্রণয়ন পদ্ধতি এবং ইউপি বাজেটে যুবদের চাহিদা অন্তর্ভুক্তকরণ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫নভেম্বর) বেলা ১১টায় চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের আয়োজনে, মহিদেব যুব সমাজকল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে এবং এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

এতে নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার ৩০টি ইউনিয়নের ইয়ুথ প্লাটফর্মের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। 

সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, বিশেষ অতিথি নাগেশ্বরী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, ভুরুঙ্গামারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, এমজেএসকেএস এর উপ-পরিচালক মইনুল হক, ভুরুঙ্গামারীর তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, বঙ্গ সোনাহাট ইউপির প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন, ফুলবাড়ী ইউপির প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, সিএনবি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, টেকনিক্যাল অফিসার প্রতীমা রানী রায়, নাগেশ্বরী ইয়ুথ প্লাটফর্মের সভাপতি আখেরুজ্জামান তুহিন, ফুলবাড়ী ইয়ুথ প্লাটফর্মের সভাপতি আনিসুর রহমান, ভুরুঙ্গামারী ইয়ুথ প্লাটফর্মের সভাপতি মৌসুমী খাতুন প্রমুখ। 

সংলাপ শেষে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। 


স্বদেশ প্রতিদিন/এমএস 


আরও সংবাদ   বিষয়:  নাগেশ্বরী   যুবদের   সংলাপ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close