বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে অভিজাত রেস্তোরাঁ ‘পাঁচ ফোড়ন’-এ লাখ টাকা জরিমানা
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৯:৫৪ পিএম
যশোরে অভিজাত রেস্তোরাঁ ‘পাঁচ ফোড়ন’-এ লাখ টাকা জরিমানা

যশোরে অভিজাত রেস্তোরাঁ ‘পাঁচ ফোড়ন’-এ লাখ টাকা জরিমানা

যশোর পৌরসভার মার্কেটের বিপরীতে এম কে রোডে অবস্থিত নবনির্মিত অভিজাত রেস্তোরাঁ ‘পাঁচ ফোড়ন’-এ এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৫ নভেম্বর) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ফ্রিজে বাসি গ্রিল সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ কাসুন্দি, সস ও মেওনেজ রাখার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, রেস্টুরেন্টটিতে নিয়মিতভাবে বাসি ও পচা খাবার পুনরায় রান্না করে বিক্রি করা হয় এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, “অভিযান চলাকালে দেখা যায়, নোংরা ফ্রিজে গ্রীলের সঙ্গে কাঁচা মুরগির মাংস রাখা হয়েছে। সেই মাংস মোড়ানো ছিল পত্রিকার কাগজে, যার কালি মাংসে লেগে ছিল, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং ক্যান্সারের কারণ হতে পারে।”

তিনি আরও জানান, রেস্টুরেন্টে নানা ধরনের অনিয়ম ও অসঙ্গতি পাওয়া গেছে। পরে নষ্ট খাবার ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান, ক্যাব প্রতিনিধি এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।



স্বদেশ প্রতিদিন/এমএএম 



আরও সংবাদ   বিষয়:  যশোর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close