সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      
ছাত্র ইউনিয়নের একাধিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
জাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৯:৩৫ পিএম

সিলেটে রিকশা শ্রমিক আন্দোলনে পুলিশি দমন-পীড়ন এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাধিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ সিলেটে আন্দোলনরত রিকশা শ্রমিকদের ১১ দফা দাবি মেনে নেওয়া এবং গ্রেপ্তারকৃত ছাত্র ও শ্রমিক নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের কার্যকরী সদস্য আদৃতা রায়। তিনি বলেন, “রিকশা শ্রমিকদের জীবিকার পথ বন্ধ করে দিলে তারা বেঁচে থাকার জন্য অপরাধের দিকে ঠেলে দেওয়া হবে। তাই এ আন্দোলন বেঁচে থাকার লড়াই।” তিনি আরও বলেন, “নতুন স্বৈরাচারের জন্ম যেন না হয়। আমরা জানি, যে যায় লংকায় সেই হয় রাবণ- কিন্তু জনগণ চাইলে সেই রাবণকেও নিচে নামাতে পারে।” সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক ফারিয়া জামান নিকি।

সমাপনী বক্তব্যে জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি অদ্রি অংকুর বলেন, “২০১৯ সালের এই দিনে দুর্নীতিবিরোধী আন্দোলনে তৎকালীন ভিসি ফারজানা ইসলামের নির্দেশে ছাত্রলীগ আমাদের ওপর হামলা চালিয়েছিল। আজও একইভাবে যৌক্তিক আন্দোলনগুলো দমন করা হচ্ছে। নতুন বাংলাদেশের স্বপ্ন এখনো পূরণ হয়নি বরং শ্রমিক-ছাত্রদের ওপর চলছে নিপীড়ন ও গণগ্রেপ্তার।”

তিনি আরো বলেন, “গতকাল রাতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল, শাবিপ্রবি সংসদের সংগঠক জুবায়ের আহমেদ জুয়েল, শান্ত তালুকদারকে মুক্তি দেওয়া হলেও আরো ৩০ জনের বেশি শ্রমিকনেতা এখনো আটক আছেন। আমরা তাদের অবিলম্বে মুক্তি ও শ্রমিকদের ১১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানাই।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ছাত্র   ইউনিয়ন   জাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close