বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
জাবি শিক্ষার্থীর যুক্তরাষ্ট্রে এনএসএফ এ্যাওয়ার্ড লাভ
জাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৯:৪০ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী নাফিস আহনাফ শাহেদ Advanced Materials Science গবেষণায় অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০ লাখ মার্কিন ডলারের সম্মানজনক ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন (এনএসএফ) এ্যাওয়ার্ড অর্জন করেছে।

আজ বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা করেন।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, “নাফিস আহনাফ শাহেদ Advanced Materials Science গবেষণায় ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন (এনএসএফ) এর Designing Materials to Revolutionize and Engineer our Future কর্মসূচির আওতায় ২০ লাখ মার্কিন ডলার অনুদান লাভ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত। এ অর্জন পদার্থবিদ্যা গবেষণা ও উদ্ভাবনে তার নিরলস পরিশ্রমের স্বীকৃতি। এতে বিশ্ববিদ্যালয় সুনাম ও গৌরব বৃদ্ধি পেয়েছে।”

উপাচার্য অভিনন্দন বার্তায়, নাফিস আহনাফ শাহেদের অব্যাহত সাফল্য ও মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য, সম্প্রতি ইউনিভার্সিটি অব নেব্রাস্কা লিংকনের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ইভগেনি সিম্বালের (Evgeny Tsymbal) নেতৃত্বে পরিচালিত গবেষণা দল এই অনুদান লাভ করে। এই প্রকল্পের লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যবিজ্ঞান ও আধুনিক গণনামূলক মডেলিংয়ের সমন্বয়ে নতুন উপাদান আবিষ্কার ও উন্নয়নের প্রক্রিয়াকে দ্রুততর ও ব্যয় সাশ্রয়ী করা। নাফিস শাহেদ বর্তমানে ইউনিভার্সিটি অব নেব্রাস্কা লিংকন ডক্টরাল গবেষক হিসেবে কর্মরত আছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জাবি   শিক্ষার্থী   যুক্তরাষ্ট্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close