শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুয়েটে বহুল প্রত্যাশিত সুইমিং পুলের উদ্বোধন
কুয়েট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৮:১০ পিএম
কুয়েটে বহুল প্রত্যাশিত সুইমিং পুলের উদ্বোধন

কুয়েটে বহুল প্রত্যাশিত সুইমিং পুলের উদ্বোধন

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হলো কুয়েটের বহুল প্রত্যাশিত সুইমিং পুল। 

আজ বুধবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় যন্ত্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এ. এন. এম. মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সুইমিং পুলটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক বি. এম. ইকরামুল হক।

দীর্ঘদিন ধরে কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সুইমিং পুল থাকলেও নানা জটিলতায় তা ব্যবহারযোগ্য ছিল না। বিশেষ করে গত মে মাসে খান জাহান আলী হল সংলগ্ন পুকুরে প্রথম বর্ষের শিক্ষার্থী শান্তনু কর্মকারের ডুবে মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে নিরাপদ সাঁতার প্রশিক্ষণ ও ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত সেপ্টেম্বর মাসে শুরু হয় সুইমিং পুল সংস্কারের কাজ।

সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে নতুন করে মোট ২.৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন কুয়েটের চিফ ইঞ্জিনিয়ার এ. বি. এম. মামুনুর রশীদ।

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক বি. এম. ইকরামুল হক জানান, আগামী সপ্তাহ থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী কুয়েটের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীরা সুইমিং পুল ব্যবহার করতে পারবেন। তিনি আরও জানান, সাঁতার প্রশিক্ষণের জন্য একজন পুরুষ ও একজন নারী অভিজ্ঞ সুইমিং কোচ নিয়োগ দেওয়া হবে, যারা সাঁতার না-জানা শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবেন।

উদ্বোধনী পর্ব শেষে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ছাত্রকল্যাণ পরিচালক, বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই কুয়েটে সুইমিং পুল উদ্বোধনকে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম 



আরও সংবাদ   বিষয়:  কুয়েট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close