বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বেতন বাড়ল নারী ক্রিকেটারদের, কে কত পাচ্ছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৩:০৫ পিএম আপডেট: ০৪.১১.২০২৫ ৪:২১ PM

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের বেতন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে সোমবার অনুষ্ঠিত বোর্ড পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন কাঠামো অনুযায়ী, নারী ক্রিকেটারদের মাসিক বেতন সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পূর্বে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ছিল ১ লাখ ২০ হাজার টাকা, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার টাকায়।

‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা করা হয়েছে। ‘সি’ ক্যাটাগরির বেতন ৭০ হাজার থেকে বেড়ে ৯৫ হাজার টাকা হয়েছে। আর ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়রা আগে পেতেন ৬০ হাজার টাকা, এখন পাবেন ৮০ হাজার টাকা।

এছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য অতিরিক্ত ৩০ হাজার টাকা ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা করে বিশেষ ভাতা নির্ধারণ করেছে বিসিবি।

চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন চুক্তি অনুযায়ী ‘এ’ ক্যাটাগরি: নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার, ‘বি’ ক্যাটাগরি: ফারজানা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি, ‘সি’ ক্যাটাগরি: স্বর্ণা আক্তার, ‘ডি’ ক্যাটাগরি: সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার ও নিশিতা আক্তার।

এ ছাড়া যারা বর্তমানে এই চুক্তির বাইরে আছেন কিন্তু জাতীয় দলে ডাক পাবেন, তারা মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন বলে জানিয়েছে বিসিবি।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   নারী ক্রিকেট দল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close