প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১১:৫৫ AM আপডেট: ০৪.১১.২০২৫ ১২:২৫ PM

প্রতীকী ছবি
আপনি কি জানেন, রক্তের গ্রুপ আপনার ব্যক্তিত্বের অনেক কিছুই বলে দিতে পারে? অদ্ভুত হলেও সত্য—রক্তের গ্রুপ এবং ব্যক্তিত্বের ধরন পুরোপুরি না মিললেও বেশাংশ মিল খুঁজে পাওয়া যায়। শুধু রক্তের গ্রুপ জানলেই বোঝা যেতে পারে আপনি কেমন প্রকৃতির মানুষ। চলুন জেনে নিই বিস্তারিত—
এ গ্রুপ
রক্তের গ্রুপ এ যাদের, সবাই তাদের সঙ্গে চলতে পছন্দ করে। কারণ এ ব্লাড গ্রুপের মানুষেরা ভদ্র, দায়িত্বশীল, সংবেদনশীল প্রকৃতির এবং খুব ভালো বন্ধু হিসেবে প্রমাণিত হয়। এ ব্লাড গ্রুপের মানুষ অন্যের জন্য ইতিবাচক উদাহরণ তৈরি করে। তাদের সাফল্য ও অর্জনের পেছনে থাকে অনেকের আবেগ। এই রক্তের গ্রুপের মানুষেরা নিজের আগে অন্যের কথা ভাবে। এরা অতিরিক্ত চিন্তার কারণে মানসিক চাপে ভোগেন অনেক সময়।
বি গ্রুপ
বি ব্লাড গ্রুপের মানুষেরা অন্যদের সঙ্গে দ্রুত মিশতে পারে। এই রক্তের গ্রুপের মানুষেরা অতিরিক্ত চিন্তা করেন, যে কারণে তারা বেশিরভাগ সময় মানসিক চাপেও ভোগেন। তবে এই রক্তের মানুষেরা কখনো কখনো স্বার্থপর আচরণ করেন। অন্যকে সাহায্য করার বিষয়টি তারা সব সময় সমর্থন করেন না। তবে এরা বন্ধু হিসেবে ভালো হন। মনের দিক থেকে এর খাঁটি হয়।
এবি গ্রুপ
এবি ব্লাড গ্রুপের মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রেই অনেকটা শান্ত প্রকৃতির হয়। সেইসঙ্গে তারা ভীষণ স্মার্ট এবং বুদ্ধিমানও হয়। তবে এই ব্লাড গ্রুপের মানুষেরা খুব সহজে কাউকে বিশ্বাস করতে পারে না। এই মানুষেরা যখন বন্ধুত্ব তৈরি করে তখন খুব ভালো ও সত্যিকারের বন্ধু হয়ে ওঠে। এরা অন্যের বিপদে সবার আগে এগিয়ে যাওয়ার সাহস রাখে।
ও গ্রুপ
ও ব্লাড গ্রুপের মানুষরা সাধারণত আত্মবিশ্বাসী ও ইতিবাচক মনোভাবের অধিকারী হন। তাদের মধ্যে একজন ভালো নেতা হওয়ার সব বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। এরা অত্যন্ত পরিশ্রমী, যার কারণে সফলতা প্রায়শই তাদেরই দোরগোড়ায় আসে। সাফল্য অর্জনের জন্য এরা সব ধরনের চেষ্টা করতে দ্বিধা করে না। পাশাপাশি, অন্যকে খুশি করার বিষয়টিকেও এরা গুরুত্ব সহকারে বিবেচনা করে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ