সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
জামায়াতের আমিরের আসন থেকে বিএনপির যে নেতা লড়বেন
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৮:২৯ পিএম

জামায়াতে ইসলামীর আমিরের নির্বাচনী আসন ঢাকা-১৫ থেকে লড়বেন বিএনপি নেতা মো. শফিকুল ইসলাম খান।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত প্রায় ৩০০ আসনে প্রাথমিক মনোনয়ন দিয়েছে। অন্যদিকে বিএনপি এখন পর্যন্ত ২৩৫টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে।


সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়।


রাজধানীর কাফরুল ও মিরপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৫ আসনটি জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী এলাকা হিসেবেই পরিচিত। তিনি ইতোমধ্যে সেখানে একাধিকবার জনসংযোগ করেছেন।


তবে একই আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের নেতা মো. শফিকুল ইসলাম খান, যিনি ইতিমধ্যেই এলাকায় নির্বাচনী তৎপরতা শুরু করেছেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  জামায়াত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close