প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৭:৩৮ পিএম

নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড)-এর অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা চারটি কারখানা পুনরায় খোলা হচ্ছে। বিষয়টি সোমবার (৩ নভেম্বর) দুপুরে নিশ্চিত করেন উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার।
কারখানার তালিকা, মেইগো বাংলাদেশ, ইপিএফ প্রিন্টিং লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড, দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড।
কারখানা কর্তৃপক্ষ সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ২৬ অক্টোবর থেকে সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিলেন।
বর্তমান পরিস্থিতি উন্নত হওয়ায় এবং কারখানা খোলার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায়, আগামীকাল মঙ্গলবার থেকে কার্যক্রম পুনরায় শুরু করা হচ্ছে।
সমস্ত কর্মকর্তা ও কর্মচারীকে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখে কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানানো হয়েছে।
উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, “চারটি কারখানা নোটিশের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল, কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর পুনরায় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে