প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৮:৩১ পিএম

বাগেরহাটের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা ও মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। এসময় ইয়াবা ও গাঁজা উদ্ধারসহ আটক করা হয় ১৪ জনকে।
আইন-শৃ্ঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তার চাদর ভেদ করে বাগেরহাট সদর উপজেলাসহ মোল্লাহাট, চিতলমারী, কচুয়া, ফকিরহাট, মোড়েলগঞ্জ, শরণখোলা রামপাল ও মোংলা দিয়ে আসছে মাদকের চালান। ৯ টি উপজেলার মধ্যে সবচেয়ে মাদকের ভয়াল থাবায় গ্রাস হচ্ছে মোংলা উপজেলা। সমুদ্র বন্দর ও শিল্পাঞ্চল এলাকা হওয়ায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের বসবাস থাকায় এখানে মাদক বিক্রেতা ও সেবনকারীর সংখ্যাও বেশী।
এদিকে বাগেরহাট জেলার সব উপজেলা মাদকসেবীদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তো আছেই। মাদকসেবী উঠতি বয়সী তরুণরা জড়িয়ে পড়ছে কিশোর অপরাধ থেকে শুরু করে বিভিন্ন অপরাধে।
বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক ( ভারপ্রাপ্ত) মো. বুলু শেখ জানান, অক্টোবর মাসে বাগেরহাট জেলার ৯ টি থানায় অভিযান চালিয়ে গ্রেফতার হয়-১৪ জন, পলাতক রয়েছেন ২ জন, ইয়াবা ৬১০ পিস ও গাঁজা ৯ কেজি ১০০ গ্রাম জব্দ করেন। এসময় তাদের অর্থ দন্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়।
তিনি আরো জানান, আটক ১৪ জন মাদক ব্যাবসায়ীরা বিভিন্ন উপজেলার। বাগেরহাট সদর উপজেলার ৯ জন, মোল্লা হাট উপজেলার ২ জন, মোংলা উপজেলার ৩ জন। চিতলমারী উপজেলার পলাতক রয়েছে ১ জনসহ মোংলা উপজেলায় ১জন।
স্বদেশ প্রতিদিন/এমএস